জাতীয় সংবাদ

আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে, ইসিকে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতির জন্য প্রতীক্ষিত এ নির্বাচনে আপনারা (ইসি) চালকের আসনে আছেন। আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে। আজ রোববার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) ৪ কমিশনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধান Read more...

দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান

 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তিনি। শনিবার (৬  ডিসেম্বর) রাজধানীর বনানীতে হোটেল সারিনায় সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  আমীর খসরু জানান, তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। Read more...

আজ লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার লন্ডনে নেওয়ার কথা। চিকিৎসক ও দলের দায়িত্বশীল সূত্র বলছে, কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স রাতে ঢাকায় পৌঁছাতে পারে। এদিকে, শাশুড়িকে নিতে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান সকালে বাংলাদেশে পৌঁছাবেন। তিনি দেশে Read more...

অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক, চায় না বিএনপি

অনিবার্য কারণ ছাড়া আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত হোক, সেটা চায় না বিএনপি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে ঘোষিত সময়েই নির্বাচন চায় দলটি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের Read more...

ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে, ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ২৭ কিলোমিটার, উৎপত্তি টঙ্গী থেকে ২০ কিমি পূর্বে। যার মাত্রা ছিল ৪.১। এর আগে, সোমবার Read more...

ফোনকলে রাষ্ট্রের ৯ হাজার কোটি টাকার ক্ষতি, দুদকের সাবেক কমিশনারের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ফোনকল করে রাষ্ট্রের প্রায় ৯ হাজার কোটি টাকার ক্ষতি করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. জহুরুল হকসহ ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম। দুদকের Read more...

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালিকরণ ঠেকাতে মিথ্যাচার করছে তামাক কোম্পানি

সম্প্রতি বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনটিকে আরো শক্তিশালি ও কার্যকর করতে সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের এই উদ্যোগ ঠিকাতে ঠেকাতে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর পাশাপাশি মিথ্যাচার করছে তামাক কোম্পানি। আজ বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) সকাল ১১.০০টায় ‘তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ ঠেকাতে কোম্পানির প্রোপাগান্ডা ও বাস্তবতা’ শীর্ষক Read more...

ঢামেকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৪ ঘণ্টা কর্মবিরতি পালন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে চার ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন হাসপাতালের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এতে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টা ঢামেক হাসপাতালের বহির্বিভাগে এ কর্মবিরতি চলে। এসময় হাসপাতালের Read more...

ব্যবসায়ীদের ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা

ব্যবসায়ীরা যে প্রক্রিয়ায় ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন এর আইনগত কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা জানান। কোনো ঘোষণা ছাড়াই নীরবে ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। এবার এক লাফে লিটারে বাড়ানো Read more...

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৩৮ টাকা

চলতি ডিসেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৫৩ টাকা। গত মাসে দাম ছিল ১ হাজার ২১৫ টাকা। দাম বেড়েছে ৩৮ টাকা। নভেম্বর কমেছিল ২৬ টাকা। আজ মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করেন। সন্ধ্যা ছয়টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।  ২০২১ সালের এপ্রিল থেকে Read more...

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সিএসই ফ্রেশার্স রিসেপশন ও অরিয়েন্টেশন

৩০ নভেম্বরের দুপুরটা গুলশান–১ এর এলিট কনভেনশন হলে যেন একটু আলাদা উজ্জ্বলতায় ভরে উঠেছিল। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছিল ফ্রেশার্স রিসেপশন ও অরিয়েন্টেশন ২০২৫—একটি দিন, যা শুধু নতুন যাত্রার আনুষ্ঠানিকতা নয়; বরং একাডেমিক জীবনের প্রথম উষ্ণ স্বাগত। হলের Read more...

মেট্রোরেল ও এনেক্স কমিউনিকেশনসের মধ্যে চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ও বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে মেট্রোরেলের এক্সক্লুসিভ ইনসাইড ব্র্যান্ডিং সার্ভিসেস বিষয়ক একটি চুক্তি সই হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, ডিএমটিসিএল ও এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে এ চুক্তি সই হয়। ডিএমটিসিএল কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে চুক্তিতে Read more...