আন্তর্জাতিক সংবাদ

ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ২০০০০ কোটি ডলার চাইল পেন্টাগন

ইরান যুদ্ধের অর্থায়নের জন্য মার্কিন কংগ্রেসে ২০০০০ কোটি ডলার চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য কারণ হিসেবে বলেছেন ‘অনেকগুলো বিষয়ে’ এই তহবিল প্রয়োজন। ইরান যুদ্ধে শুধু প্রথম সপ্তাহের হামলাতেই খরচ হয়েছে প্রায় ১১ বিলিয়ন ডলার। এ যুদ্ধ চালিয়ে যেতে এখন বিপুল অঙ্ক চেয়ে বসেছে Read more...

কাতারের গ্যাসক্ষেত্রে হামলার পর বিশ্বজুড়ে গ্যাস-তেলের দামে উল্লম্ফন

ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্বালানি অবকাঠামোতে ইরানের হামলার পর বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ভোরের দিকে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম প্রতি ব্যারেল ১১৫ ডলার ছাড়িয়ে গেছে; যা গত এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে গ্যাসের দামও ৩০ শতাংশ বৃদ্ধি Read more...

চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।  বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় গালফ নিউজ। চাঁদ দেখা না যাওয়ায় এবার দেশটির মানুষ ৩০টি রোজা রাখবেন। গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, সৌদি আরবে আগামী ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বুধবার দেশটিতে শাওয়াল মাসের Read more...

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার। এ ছাড়া আহত হয়েছেন প্রায় ২৫০ জন।  স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেন, স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে কাবুলের একটি মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্রে (পুনর্বাসন হাসপাতাল) Read more...

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলায় বিশ্বের বৃহত্তম বিমানবন্দর দুবাই এয়ারপোর্টে বড় অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আগুন। আগুন লাগার পর সব ফ্লাইট বাতিলের আদেশ দিয়েছে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে এই আদেশ অস্থায়ী বলে জানিয়েছে দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তর। দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তরের পক্ষ Read more...

ভিডিও প্রকাশ করে হাতের পাঁচ আঙুল দেখালেন নেতানিয়াহু

ইসরাইলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলায় নিহত হয়েছেন বলে গুঞ্জনের মধ্যেই ভিডিও প্রকাশ করেছেন এই উগ্র ইহুদিবাদী। একটি কফিশপ থেকে ভিডিওটি প্রকাশ করে তিনি দুই হাত উঁচু করে দেখান যে, তার হাতের আঙুল পাঁচটি করেই আছে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এটি প্রকাশ করেছে।  ইরানের রেভল্যুশনারি Read more...

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

হরমুজ প্রণালীর দখল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের অবরোধ ভাঙতে ‘অনেক দেশ’ যুদ্ধজাহাজ পাঠাবে। অন্যদিকে ফ্রান্স স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা এই অঞ্চলে নতুন করে কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করছে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের ১৫তম Read more...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো স্থলবাহিনী মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক প্রশাসনের সিদ্ধান্তে জাপানের ওকিনাওয়া বন্দর থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনাল ইউনিটের ২,৫০০ জন সদস্য ইতিমধ্যে যাত্রা শুরু করেছেন। এই বিশাল বাহিনীটি উভচর আক্রমণকারী জাহাজ 'ইউএসএস ত্রিপোলি'র Read more...

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলার পর পালটা জবাব হিসেবে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। এতে করে জ্বালানির সংকটে পড়েছে বিশ্ব। এমন পরিস্থিতিতে রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।  বাংলাদেশ সময় শুক্রবার এ তথ্য জানিয়েছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। খবর গার্ডিয়ানের। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, Read more...

নিজেদের মজুত থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছাড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

নাগরিক ও মিত্র দেশগুলোর জন্য নিজেদের কৌশলগত রিজার্ভ (ইউএস স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ-এসপিআর) থেকে ১৭ কোটি ২০ লাখ ডলার তেল অবমুক্ত ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় (ইউএস ডিপার্টমেন্ট অব এনার্জি)। আগামী সপ্তাহ থেকে এই তেল বিতরণ শুরু হবে এবং ৪ মাস বা ১২০ দিন পর্যন্ত চলবে বিতরণ কার্যক্রম। গতকাল বুধবার এক বিবৃতিতে এ তথ্য Read more...

হরমুজ দিয়ে জাহাজকে এখন নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, বলেছে মার্কিন নৌবাহিনী

হরমুজ দিয়ে জাহাজ নিয়ে যেতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কাছে জাহাজ চলাচল সংশ্লিষ্টরা প্রায় প্রতিদিনই সহায়তা চাইছে। তবে তারা জানিয়েছে, এ মুহূর্তে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। কারণ এখন ইরানিদের হামলার ঝুঁকি অনেক বেশি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বুধবার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বার্তাসংস্থাটি বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজে Read more...

ইরানের প্রতিবেশীরা যুক্তরাষ্ট্রের পাশে এসে গেছে, দাবি ট্রাম্পের

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রতিবেশী আরব দেশগুলোতে হামলার যে কৌশল তেহরান নিয়েছে— তা খুবই নির্বুদ্ধিতা ও বোকামিপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের এ কৌশলের করণে ‘নিরপেক্ষ’ আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের ‘পাশে এসে গেছে’ বলেও দাবি করেছেন তিনি।  সোমবার ফ্লোরিডায় এক সংবাদসম্মেলনে প্রেসিডেন্ট Read more...