জাতীয় সংবাদ

ঈদে ট্রেনের পঞ্চম দিনের টিকিট বিক্রি আজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিন আজ (৭ মার্চ)। আজ পাওয়া যাচ্ছে ১৭ মার্চের ট্রেনের আসনের টিকিট। বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। সকাল Read more...

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর সামরিক উত্তেজনার প্রভাব নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। গতকাল (বৃহস্পতিবার) বিকেলে দুই নেতার মধ্যে এই একান্ত ফোনালাপ অনুষ্ঠিত হয়। Read more...

ঢাকার আবহাওয়া শুষ্ক, বাড়তে পারে দিনের তাপমাত্রা

রাজধানী ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ায় অনুভূত হতে পারে কিছুটা বাড়তি গরম। শুক্রবার (৬ মার্চ) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আগামী ৬ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। সকাল ৭টা থেকে Read more...

খালেদা জিয়াসহ ১৫ বিশিষ্টজন ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এ বছরের ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন Read more...

দুবাই থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। দুবাইয়ের আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বুধবার (৪ মার্চ) প্রথম Read more...

বোর্ডের অনুমোদন ছাড়াই অর্থ স্থানান্তর, ব্যক্তিস্বার্থে তহবিল ব্যবহারের দাবি

প্রবাসী বাংলাদেশিদের জন্য সাশ্রয়ী মোবাইল সংযোগসহ ডিজিটাল সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাত্রা শুরু করা মোবাইল ভার্চ্যুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) রিভারটেল হোল্ডিংস অল্প সময়েই সম্ভাবনাময় স্টার্টআপ হিসেবে পরিচিতি পেয়েছিল। কমিউনিটি-ভিত্তিক বিনিয়োগ, ধারাবাহিকভাবে গ্রাহক সংখ্যায় প্রবৃদ্ধি এবং প্রায় ১ কোটি মার্কিন Read more...

আজও ২৫টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।  বুধবার (৪ মার্চ) ২৫টিসহ তিন দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৭৩ টি ফ্লাইট বাতিল হয়েছে। বেসামরিক Read more...

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা, প্রশাসনিক গতিশীলতা ও আন্তঃদপ্তর সমন্বয় বাড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশ প্রদান করা হয়। পরিপত্রে Read more...

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে রদবদল করা হয়েছে। উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুজন এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের Read more...

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা।  বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি সোমবার (২ মার্চ) রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করে রাজার পক্ষ থেকে এ শোক জানান। টেলিফোনালাপে বাহরাইনের Read more...

আংশিক মেঘলা ঢাকার আকাশ, সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা

আজ দিনের প্রথমার্ধের সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। ফলে গরমের অনুভূতি আগের তুলনায় কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। সোমবার (২ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা Read more...

সারা দেশে ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ

সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)।  রোববার (১ মার্চ) মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রকাশিত এই তালিকায় ২০২৫ সালের ১ জুলাই Read more...