জাতীয় সংবাদ

চার বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

 দেশের চারটি বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের বেশির ভাগ এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সোমবার (২৮ জুলাই) সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমকে এ তথ্য জানান। আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, Read more...

দাবি না মানলে জ্বালানি তেল সরবরাহ বন্ধের হুমকি

আগামী ২ আগস্টের মধ্যে ছয় দফা দাবি না মানলে সারা দেশে জ্বালানি সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন। আগামী ৩ আগস্ট থেকে নতুন এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। রোববার (২৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের দাবিসমূহ হলো—ট্রাক-কাভার্ডভ্যানের মতো ট্যাংকলরির ইকোনমিক লাইফ ২৫ বছর নির্ধারণ Read more...

দেশে আর যেন নিপীড়নের শাসন ফিরে না আসে : গণপূর্ত উপদেষ্টা

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশে আর কখনো যেন ভয় ও নিপীড়নের শাসন ফিরে না আসে। একটি দমন-পীড়নমূলক শাসন ব্যবস্থার পতনের পর ন্যায়বিচার নিশ্চিত করতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রোববার (২৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ১ম ‘আন্তর্জাতিক জুলাই বিপ্লব ২০২৪’ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আদিলুর রহমান Read more...

এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকবেন, একমত দলগুলো

এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন বলে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। একইসঙ্গে স্বাধীন পুলিশ কমিশন গঠনেও ঐকমত্যে এসেছেন দলগুলোর নেতারা। রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ এ কথা জানান। সংলাপে আওয়ামী লীগ ও তাদের মিত্র জাতীয় পার্টি Read more...

জাতীয় সনদের খসড়া সোমবারের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আমাদের লক্ষ্য জাতীয় সনদে স্বাক্ষর করা। সনদের প্রাথমিক খসড়া কমিশন তৈরি করেছে। আগামীকাল সোমবা‌রের মধ্যে সে খসড়া দলগুলোকে পাঠানো হবে। আমরা মনে করি মতামত দিলে সেটা সন্নিবেশিত করা হবে। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনের Read more...

কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে যে ব্যবসায়ীকে তিন লাখ টাকা চাঁদা দিতে হতো, এখন তাকে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হচ্ছে। কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই। পুলিশে কোনো পরিবর্তন হয়নি। ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‌‘অর্থনীতি শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ এর প্রকাশ ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রাজধানীর সিরডাপ Read more...

মাইলস্টোনে দগ্ধ অফিস সহকারী মাসুমার মৃত্যু, নিহত বেড়ে ৩৫

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও একজনের হয়েছে। তার নাম মাসুমা (৩২)। শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় মারা গেছে ৩২ জন। বিভিন্ন হাসপাতালে Read more...

দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু

বিমান বিধ্বস্তের পর অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মাইলস্টোন স্কুল ও কলেজের আইমান (১০) নামে আরও এক শিক্ষার্থী মারা গেছে।  জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি থাকা ওই শিক্ষার্থীকে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। জাতীয় বার্নের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শিশুটির শরীরে ৪৫ শতাংশ Read more...

নতুন বেতন কমিশন গঠন করেছে সরকার

জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করেছে সরকার।  প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর এক বিবৃতিতে এ কমিশন গঠনের কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে— “প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন Read more...

আদেশ অমান্য করলে সরকারি চাকরিজীবীরা বরখাস্ত হবেন

‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। যদি কেউ আইনসংগত কারণ ছাড়া সরকারের কোনো আদেশ, পরিপত্র এবং নির্দেশ অমান্য করেন বা এর বাস্তবায়ন বাধাগ্রস্ত করেন বা এসব কাজে অন্য কোনো সরকারি কর্মচারীকে প্ররোচিত করেন তাহলে তার সর্বোচ্চ শাস্তি হবে চাকরি থেকে বরখাস্ত করা। বুধবার (২৩ জুলাই) রাতে রাষ্ট্রপতি অধ্যাদেশটি জারি করেছেন Read more...

হাসিনার গুলি চালানোর নির্দেশ নিয়ে আল জাজিরার ‘বিস্ফোরক’ প্রতিবেদন

গত বছর সরকারের নীতির বিরুদ্ধে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর ‘প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রকাশ্য নির্দেশ’ দিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় বিক্ষোভকারীদের যেখানেই পাওয়া যাবে, সেখানেই গুলি করার নির্দেশ দিয়েছিলেন তিনি। তার এমন গোপন ফোনালাপের একাধিক কল রেকর্ডিং পেয়েছে কাতার-ভিত্তিক Read more...

ডিএনএ টেস্টে শনাক্ত হলো ৫ মরদেহের পরিচয়

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ৫ মরদেহের পরিচয় ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এসব মরদেহের বিপরীতে ১১ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছিল। বৃহস্পতিবার (২৪ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি Read more...