আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্প-মোদি বৈঠক হতে পারে আগামী মাসে : ইন্ডিয়ান এক্সপ্রেস

আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে আগামী Read more...

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, কিছু উদ্বেগ রয়ে গেছে

দেশের শাসনব্যবস্থায় পটপরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। তবে উদ্বেগ রয়ে গেছে কিছু বিষয়ে। ২০২৪ সালে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত সাবেক Read more...

‘ট্রাম্পকে ধোঁকা দেবেন পুতিন’

আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক ঘিরে ইউক্রেনে উদ্বেগ বাড়ছে। দেশটির অনেক নাগরিকই মনে করছেন, শান্তির আড়ালে ট্রাম্পকে ধোঁকা দিয়ে পূর্ব ইউক্রেনে দখল বাড়াতে চাইবেন পুতিন। ফ্রন্টলাইনে লড়াইরত এক ইউক্রেনীয় সৈনিক তারাস বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কোনো অলৌকিক Read more...

গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার ৫ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আল–জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। এ সময় আরও ২ জনের মৃত্যু হয়। গতকাল রোববার গাজার স্থানীয় সময় সন্ধ্যায় আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে তাঁবুতে এ হামলার ঘটনা ঘটে। হাসপাতালটির পরিচালক এ তথ্য জানিয়েছেন। নিহত পাঁচজন হলেন- আল–জাজিরা আরবির পরিচিত সংবাদদাতা আনাস আল–শরীফ (২৮), সংবাদদাতা মোহাম্মদ Read more...

রাজনৈতিক-অর্থনৈতিক ঝুঁকি আছে ট্রাম্প প্রশাসনেরও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের হুমকিকে একটি সর্বজনীন বৈদেশিক নীতির অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। শেষ পর্যন্ত এই অস্ত্র রাশিয়াকে যুদ্ধবিরতিতে আসতে রাজি করানোর চেষ্টার ক্ষেত্রেও ব্যবহার করতে শুরু করেছেন ট্রাম্প। এই পদক্ষেপ অভিনব হলেও ট্রাম্প প্রশাসন রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকিতে পড়ার কারণ রয়েছে।   ট্রাম্পের পরিকল্পনা Read more...

গাজায় অনাহার-অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। সর্বশেষ এই প্রাণহানির জেরে অবরুদ্ধ এই উপত্যকাটিতে এ ধরনের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে। মৃতদের মধ্যে ৯৮ জনই শিশু। শনিবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। গাজার Read more...

ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা নাকচ করলেন ট্রাম্প

ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ২৫ শতাংশ ইতোমধ্যেই কার্যকর হয়েছে এবং রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে বাকি ২৫ শতাংশ শুল্ক আগামী ২৮ আগস্ট থেকে কার্যকর হবে। এদিকে ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনাও নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, শুল্ক সংক্রান্ত বিরোধ মেটার Read more...

চীন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৩১ আগস্ট থেকে ১ মে পর্যন্ত চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিতব্য এসসিও সম্মেলনে অংশ নেবেন তিনি। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০২০ সালে গালওয়ান উপত্যকায় চিরবৈরী দুই প্রতিবেশী Read more...

গাজায় দিনে ২৮ শিশুর প্রাণ কাড়ছে ইসরায়েল

ইসরায়েলি নির্বিচার বোমা হামলা ও মানবিক সহায়তা প্রবেশে কঠোর নিষেধাজ্ঞার কারণে গাজায় প্রতিদিন গড়ে অন্তত ২৮ শিশুর প্রাণহানি ঘটছে। এছাড়া ইসরায়েলের হামলায় গাজায় আরও হাজার হাজার শিশু অপুষ্টির শিকার হয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছে। মঙ্গলবার জাতিসংষের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। গাজায় শিশুদের প্রাণহানির বিষয়ে সামাজিক Read more...

ইয়েমেন উপকূলে নৌকাডুবি, অন্তত ৬৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইয়েমেন উপকূলে অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ৬৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৭০ জন। নিহতদের সবাই আফ্রিকান নাগরিক। খবর আল জাজিরার। জাতিসংঘের অভিবাসন সংস্থার (আইওএম) ইয়েমেন শাখার প্রধান আবদুসাত্তার এসোয়েভ বার্তা সংস্থা এপিকে বলেন, নৌকাটিতে ১৫৪ জন ইথিওপিয়ান নাগরিক ছিলেন। এটি ইয়েমেনের আবিয়ান Read more...

খাদ্য সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত আরও ৬২ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়েছিলেন। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, গাজা উপত্যকায় শনিবার ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল Read more...

ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়ার তেল কিনবে ভারত

রাশিয়ার জ্বালানি কিনলে ভারতকে শাস্তির আওতায় আনা ও জরিমানার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে ভারতের  তেল কেনা অব্যাহত রাখবে। শনিবার (২ আগস্ট) একাধিক ভারতীয় কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ, ভারতের Read more...