আন্তর্জাতিক সংবাদ

ইউরোপের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মনোযোগ দেওয়া উচিত, গ্রিনল্যান্ডে নয়

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড অধিগ্রহণে ইউরোপের যেসব দেশ বিরোধীতা করবে তাদের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করাই হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইউরোপকে গ্রিনল্যান্ডের বদলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ওপর নজর দিতে বলেছেন তিনি। সংবাদমাধ্যম এনবিসি নিউজকে সোমবার (১৯ জানুয়ারি) সাক্ষাৎকার দেন ট্রাম্প। তাকে জিজ্ঞেস করা হয় Read more...

কলম্বিয়ায় মাদক আধিপত্যের জেরে সংঘর্ষ, নিহত ২৭

কলম্বিয়ার মধ্যাঞ্চলে প্রতিদ্বন্দ্বী দুই বিদ্রোহী গোষ্ঠীর ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন।  আমাজনের গুয়াভিয়ারি অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ। কোকেন উৎপাদন ও পাচারের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এলাকাটি নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছে।  খবর রয়টার্স।  রোববার (১৮ জানুয়ারি) গুয়াভিয়ারি Read more...

চীনে ইতিহাসে সবচেয়ে কম জন্মহারের রেকর্ড

চীনে গত বছর ইতিহাসের সবচেয়ে কম জন্মহার রেকর্ড করা হয়েছে। এতে করে টানা চার বছর দেশটি জনসংখ্যার পরিমাণ শুধু কমেছে। যা বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটির জনসংখ্যা সংক্রান্ত যে চ্যালেঞ্জ রয়েছে সেটি সামনের কয়েক দশকের জন্য আরও বেশি গভীর হবে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো সোমবার (১৯ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সালে প্রতি এক হাজারে তাদের Read more...

মধ্যপ্রাচ্যে আজ শাবানের চাঁদের সন্ধান হবে, শবে বরাতের রাত হতে পারে যেদিন

আজ রোববার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১৪৪৭ হিজরি সনের শাবান মাসের চাঁদের সন্ধান করা হবে। ওই অঞ্চলে আজ রজবের ২৯তম দিন চলছে। শাবান মাসের ১৫তম রাতে শবে বরাত পালিত হয়। যদিও আরব অঞ্চলের দেশগুলোতে দক্ষিণ এশিয়ার মতো এ রাতে তেমন আয়োজন দেখা যায় না। সংবাদমাধ্যম গালফ টুডে জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী আজ মধ্যপ্রাচ্যের Read more...

খামেনিকে ‘অসুস্থ’ বললেন ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ‘অসুস্থ ব্যক্তি’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে খামেনির শাসনের অবসানের আহ্বানও জানিয়েছেন তিনি। ইরানে চলমান বিক্ষোভে নিহতদের জন্য ট্রাম্পকে দায়ী করে খামেনির মন্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। শনিবার (১৭ জানুয়ারি) পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প Read more...

আমি ফিরব, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই : রেজা পাহলভি

ইরানের শেষ শাহ (রাজা) মোহম্মদ রেজা শাহ পাহলভির সন্তান এবং ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভি বলেছেন, তেহরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রের পতন ‘ঘটবেই’ এবং তিনিও দেশে ফিরে আসবেন। ইরানের বিক্ষোভকে সফল করতে বিশ্ববাসীকে সমর্থন প্রদানের আহ্বানও জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে রেজা পাহলভি বলেন, “ইসলামি প্রজাতন্ত্রের Read more...

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক বসানোর হুমকি ট্রাম্পের

গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করা দেশগুলোর ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বৈঠকে তিনি বলেন, ‘যারা গ্রিনল্যান্ড নিয়ে আমাদের সঙ্গে একমত হবে না, তাদের ওপর শুল্ক বসাতে পারি।’ ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। Read more...

ট্রাম্পকে নোবেল পুরস্কারের মেডেল ‘উপহার’ দিলেন মাচাদো

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো ২০২৫ সালে পাওয়া তার নোবেল শান্তি পুরস্কারের মেডেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘উপহার’ দিয়েছেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তবে ট্রাম্প সেই মেডেল গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া Read more...

ইরানে হামলা পেছাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক হামলা পিছিয়ে দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এমন তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানে হামলার পরিকল্পনা বাতিল করেনি; বরং সময় পরিবর্তন করেছে। ইসরাইলের চ্যানেল ১৪ জানায়, বুধবার Read more...

আকাশসীমা বন্ধ করল ইরান

আন্তর্জাতিক সিভিল ফ্লাইটের উঠা-নামা ব্যতীত সব ধরনের উড্ডয়নের জন্য নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে প্রকাশিত এক সরকারি এভিয়েশন নোটিশে এ তথ্য জানা যায়। তবে অনুমোদিত আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। খবর আনাদোলুর।  'নোটিশ টু এয়ার মিশনস' (এনওটিএএম)-এর এক Read more...

ট্রাম্পের কঠোর ভিসা নীতি সত্ত্বেও হার্ভার্ডে বেড়েছে চীনা শিক্ষার্থীদের ভর্তি

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কঠোর ভিসা নীতি এবং বিদেশি শিক্ষার্থীদের উপর বিভিন্ন বিধিনিষেধ সত্ত্বেও, যুক্তরাষ্ট্রের প্রখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হার্ভার্ড কর্তৃপক্ষ গত শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে, যা বাণিজ্যিক এবং কূটনৈতিক উত্তেজনার মধ্যেও গুরুত্বপূর্ণ আলোচনার Read more...

বিক্ষোভে রক্তাক্ত ইরান, হারাল প্রায় ২ হাজার প্রাণ

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছেন। দেশটির একজন কর্মকর্তা এই তথ্য বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন। তবে এসময় আটক বা আহত হয়েছেন কতজন তা জানাননি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আন্দোলনকারীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বলেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের  মৃত্যুর Read more...