খেলা সংবাদ

সালমান আগার সঙ্গে বিবাদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পাকিস্তানের কোচ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠার লক্ষ্যে গ্রুপপর্বের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জয় প্রয়োজন ছিল পাকিস্তানের। নইলে পড়তে হতো সমীকরণের মারপ্যাঁচে। ১০২ রানের বড় ব্যবধানে জিতে সালমান আলি আগার দল শেষ আটে পা রাখে। কিন্তু সেই ম্যাচের একপর্যায়ে পাক অধিনায়ক সালমান ও প্রধান কোচ মাইক হেসনের মাঝে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বলে আলোচনা ওঠে। Read more...

চ্যাম্পিয়ন্স লিগে ফের অঘটন, রানার্সআপ ইন্টারকে হারাল পুঁচকে ক্লাব!

আরেকটি অঘটন ঘটানোর আশায় ছিল নরওয়ের পুঁচকে ক্লাব বোডো/গ্লিম্ট। প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমে জানুয়ারিতে তারা ম্যানচেস্টার সিটিকে হারিয়ে বড় চমক দেখায়। এবার ডিফেন্ডিং রানার্সআপ ইন্টার মিলানকেও একই স্বাদ দিলো বোডো/গ্লিম্ট। ২০ মিনিটে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে সময় লাগেনি তাদের। কিন্তু দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে দুই গোল Read more...

আরও এক ইংল্যান্ড প্রবাসী ফুটবলার আসছেন বাংলাদেশে

সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীর পর এবার বাফুফের নজরে আরেক ব্রিটিশ-বাংলাদেশি প্রতিভা শায়লা মদিনা আহমেদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী ফুটবলে প্রবাসীদের অন্তর্ভুক্ত করার যে প্রক্রিয়া শুরু করেছে, তারই অংশ হিসাবে এবার বয়সভিত্তিক দলের জন্য এই ফরোয়ার্ডকে বিবেচনা করা হচ্ছে। ২০০৯ সালে জন্ম নেওয়া ১৬ বছর বয়সি শায়লা বর্তমানে ইংল্যান্ডে Read more...

আইসিসিকে হাজার কোটি টাকার ক্ষতি থেকে বাঁচাল পাকিস্তান

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট না করার সিদ্ধান্তে বড় আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে আইসিসি। পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তে প্রায় ১৭৪ মিলিয়ন ডলার ক্ষতি এড়ানো গেছে বলে জানিয়েছে ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস। বাংলাদেশি মুদ্রায় এই অঙ্ক প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা। প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচটি না হলে সম্প্রচার Read more...

ফিল্ডিংয়ে আয়ারল্যান্ডের ভুলে শ্রীলঙ্কার জয়ে শুরু

শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে আয়ারল্যান্ড প্রথম ম্যাচ খেলতে নেমে ১৬তম বলে করল ভুল। কামিল মিশারার ব্যাট থেকে উড়ে এলো বল। মিডউইকেট থেকে বাঁ দিকে ঝাঁপ দিলেন রস অ্যাডায়ার। কিন্তু বল ধরে রাখতে পারলেন না। আয়ারল্যান্ডের ফিল্ডিংয়ে এমন দৃশ্য দেখা গেল আরও কয়েকবার। তার খেসারতও দিতে হলো। শ্রীলঙ্কা ২০ রানে জিতেছে। শুরুর দিকে শ্রীলঙ্কাকে দমিয়ে রেখে Read more...

বার্সেলোনার বিপক্ষে মেসির চোখ ধাঁধানো গোল

প্রতিপক্ষের অর্ধে বল পেলেন লিওনেল মেসি। তারপর একাই বল টেনে নিলেন। বক্সে ঢোকার মুহূর্তে সামনে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ দিক দিয়ে ঢুকলেন। প্রতিপক্ষের আরেক ডিফেন্ডার চ্যালেঞ্জ করতে গিয়েও পারেননি। বাঁ পায়ের জাদুকরী শটে জাল কাঁপান আর্জেন্টাইন তারকা। ভুক্তভোগী ক্লাব তার বেশ পরিচিত নাম: বার্সেলোনা, কিন্তু স্পেনের নয়, ইকুয়েডরের ক্লাব। চলতি Read more...

ম্যাচ বয়কট ইস্যুতে ভারতীয় সাংবাদিক ও পিসিবির পাল্টাপাল্টি প্রতিক্রিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের পর্দা উঠেছে গতকাল (শনিবার)। তবে এখনও আলোচনার কেন্দ্রে সপ্তাহখানেক বাদে সূচি অনুসারে ভারত-পাকিস্তান ম্যাচ হবে নাকি পাকিস্তানের বয়কটের সিদ্ধান্ত–ই বহাল থাকবে। এরই মাঝে ভারতীয় এক ক্রীড়া সাংবাদিকের করা টুইট নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তার দাবি– নিষেধাজ্ঞার শঙ্কায় বিষয়টি সমাধানে আইসিসিকে অনুরোধ করেছে পাকিস্তান। Read more...

মুস্তাফিজকে শেষ ওভার না করানোর ব্যাখ্যা দিলেন আশরাফুল

অদম্য টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় ম্যাচে গতকাল (শুক্রবার) দুর্বারের কাছে হেরেছে ধূমকেতু একাদশ। শেষ ওভারে দুর্বারের জিততে প্রয়োজন ছিল ৭ রান, ওই মুহূর্তে মুস্তাফিজুর রহমানের ওভার বাকি থাকলেও আনা হয় মুকিদুল ইসলাম মুগ্ধকে। লিটন দাসের এই সিদ্ধান্ত সবাইকে চমকে দেয়। ৩ বল বাকি থাকতেই ২ উইকেটে হেরেছে তারা। ফিজকে শেষ ওভারে বোলিংয়ে না আনার ব্যাখ্যা দিয়েছেন Read more...

ভারত ম্যাচ বয়কট : পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ শ্রীলঙ্কার

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের পর্দা উঠছে আগামীকাল (শনিবার)। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে ২০ দলের এই মেগা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। নিঃসন্দেহে বৈশ্বিক এই ইভেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ধরা হচ্ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানের লড়াইকে। কিন্তু বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় তাদের প্রতি সংহতি জানিয়ে ১৫ ফেব্রুয়ারি গ্রুপপর্বের Read more...

বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ বয়কটের ঘোষণা আগেই দিয়েছিল পাকিস্তান। তবে কী কারণে এমন কঠোর সিদ্ধান্ত, তা নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে সেই ধোঁয়াশা কাটালেন স্বয়ং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদেই ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছে তার দেশ। Read more...

ঘাম ঝরানো জয়ে সেমিফাইনালে বার্সেলোনা

কোপা দেল রে’র শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদকে বিদায় করে বড় অঘটনের জন্ম দিয়েছিল আলবাসেত। স্প্যানিশ এই দ্বিতীয় স্তরের দলের সঙ্গে এবার কঠিন লড়াই করতে হয়েছে বার্সেলোনাকে। কাতালানদের পক্ষে লামিনে ইয়ামাল ও রোনাল্দ আরাউহোর গোল করার পর শেষদিকে ব্যবধান কমায় আলবাসেত। শেষমেষ ২-১ গোলের জয়ে হ্যান্সি ফ্লিকের দল কোপা দেল রের সেমিফাইনালে উঠেছে। গতকাল (মঙ্গলবার) Read more...

পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না আইসিসি, নেপথ্যে যে কারণ

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। এই ঘোষণার পর থেকেই শাস্তির আশঙ্কা নিয়ে আলোচনা বাড়ছে। বিষয়টি ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট মহলে নানা জল্পনা চলছে। ভারত পাকিস্তান ম্যাচটি হওয়ার কথা ১৫ ফেব্রুয়ারি। ভেন্যু ছিল শ্রীলঙ্কার কলম্বোয়। রোববার পাকিস্তান সরকার জানায়, জাতীয় দল ভারতের বিপক্ষে মাঠে নামবে Read more...