ক্যাম্পাস সংবাদ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হলো এনুয়াল স্পোর্টস ২০২৬

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, ইংলিশ মিডিয়াম, ধানমন্ডি ব্রাঞ্চে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এনুয়াল স্পোর্টস ২০২৬। শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য, শৃঙ্খলা ও খেলাধুলার উদ্দীপনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল Read more...

শিক্ষা ও গবেষণায় একসাথে কাজ করতে চায় ব্র্যাক ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অফ রিডিং

শিক্ষা ও গবেষণায় ভবিষ্যতে কীভাবে একসাথে কাজ করা যায় সে বিষয়ে আলোচনা করেছে ব্র্যাক ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অফ রিডিং। সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটিতে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে।  আলোচনার বিষয়বস্তু ছিল নিজেদের কাজের ক্ষেত্র চিহিৃত করা, অগ্রাধিকার নির্ধারণ করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করা। অ্যাকাডেমিক বিভিন্ন বিষয়ে একসাথে কাজ করার Read more...

হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশর নিজস্ব ক্যাম্পাসে (হামদর্দ নগর, গজারিয়া, মুন্সিগঞ্জ) শনিবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তন অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে । রোববার প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানের শিক্ষা ও অগ্রযাত্রার ইতিহাসে এটি এক অনন্য মাইলফলক হিসেবে Read more...

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আকাশ ছোঁয়ার আয়োজন!

জ্যোতির্বিজ্ঞানের বিস্ময়কর জগতে শিক্ষার্থীদের হাতে–কলমে পরিচয় করিয়ে দিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘এক্সপ্লোরিং দ্য কসমস: অ্যাস্ট্রো টক অ্যান্ড স্টার অবজারভেশন’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী আয়োজন। গত ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই কর্মসূচির লক্ষ্য ছিল তরুণদের মধ্যে বিজ্ঞানমনস্কতা জাগ্রত করা Read more...

সাউথইস্ট ইউনিভার্সিটিতে অ্যাক্রেডিটেশন প্রস্তুতি বিষয়ক কর্মশালা

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর সহযোগিতায় সাউথইস্ট ইউনিভার্সিটিতে “অ্যাক্রেডিটেশনের প্রস্তুতি: ডকুমেন্টেশন ও এভিডেন্স” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয় গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে । কর্মশালাটি এ বিশ্ববিদ্যালয়ের ১৭টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্যদের জন্য আয়োজন করা হয়। এতে Read more...

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বরণ করে নেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর Read more...

শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা সংস্কৃতি গড়ে তুলতে সিইউবি' তে ওএসএইচ কর্মশালা

শিল্প বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সনদপত্র প্রদান ও অতিথি সম্মাননার মধ্য দিয়ে MISL-এর সহযোগিতায় আয়োজিত দিনব্যাপী OSH প্রশিক্ষণ কর্মসূচিটি ভবিষ্যৎ পেশাজীবীদের মধ্যে নিরাপত্তা সচেতনতা জোরদার করার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (CUB) সফলভাবে “Creating Safety Awareness for Future Professionals” শীর্ষক একটি দিনব্যাপী Occupational Safety & Health (OSH) Awareness Training Read more...

নিজস্ব সংস্কৃতিতে বলিয়ান‌ হয়ে রিপাবলিক গঠনে এগিয়ে যেতে হবে: শামসুল আলম লিটন

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন বলেন, রিপাবলিক গঠনে বাংলাদেশের সংস্কৃতির চর্চাকে আরও প্রসারিত করতে হবে। সঙ্গীত ও চলচ্চিত্র একটা জাতির সংস্কৃতিকে পুরো পৃথিবীতে পরিচয় করিয়ে দেয়। আমাদের সংস্কৃতিতে আপোষকামিতার কোন  জায়গা নেই। আমাদের সংস্কৃতি শ' শ' বছর এই জাতিকে সাহস জুগিয়েছে। Read more...

শিক্ষার্থীদের শিল্পখাতের জন্য দক্ষ করে তুলতে ইউআইইউ-তে রাইজের এআই ক্যাম্প

দেশের বিভিন্ন শিল্পখাতে ক্রমান্বয়ে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার। নিয়োগদাতারাও খুঁজছেন এআই প্রযুক্তিতে দক্ষ কর্মী। এ পরিপ্রেক্ষিতে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ উপযোগী দক্ষতায় দক্ষ করে তুলতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) সফলভাবে রাইজ এআই ক্যাম্প আয়োজন করেছে তরুণদের জন্য বাংলালিংকের এআই প্রযুক্তি নির্ভর ডিজিটাল হাব ‘রাইজ।’ Read more...

ড্যাফোডিল ইউনিভার্সিটির ১৩তম সমাবর্তন উদযাপন: ৪০২০ জন শিক্ষার্থীর ডিগ্রি অর্জন

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ৪,০২০ শিক্ষার্থীর অংশগ্রহণে আজ, বুধবার (২৮ জানুযারি, ২০২৬) ড্যাফোডিল স্মার্ট সিটিতে অনুষ্ঠিত হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ১৩তম সমাবর্তন। কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী পাঁচ স্নাতককে দেয়া হয় চ্যান্সেলর্স গোল্ড মেডেল, চার স্নাতককে দেয়া হয় চেয়ারম্যান  গোল্ড মেডেল এবং তিন জন স্নাতককে দেয়া হয় Read more...

ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় সেরা ৮-এ কানাডিয়ান ইউনিভার্সিটি

ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক আইন মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৬-এর ১০ম বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডে অংশগ্রহণ করে সেরা ৮-এ অবস্থান করছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এ রাউন্ডে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আইন প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ৪৮ টি দলের মধ্যে প্রতিযোগিতায় মেমোরিয়ালে ৩য় ও সামগ্রিকভাবে ৮ম স্থান অধিকার করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি Read more...

আইএসইউতে অনুষ্ঠিত হলো কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) টেক্সটাইল ক্লাবের আয়োজনে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে কুইজ প্রতিযোগিতা "টেক্স কুইজার্ড" এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী। বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে আয়োজিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় টিম দি ক্রোম্যাটিক্স ও রানার্স-আপ হয় দি আল্টিমেট কুইজার। আইএসইউর ফ্যাকাল্টি অব Read more...