ভাসানচরে উপকূল সবুজায়ন ও জলবায়ু সহনশীলতা উন্নয়নে ৭৪ লাখ টাকা বিনিয়োগ করছে ইস্টার্ন ব্যাংক
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৪ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকার পরিবেশগত স্থায়িত্ব ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে যৌথভাবে কাজ করবে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং নৌকল্যাণ ফাউন্ডেশন ট্রেডিং কোম্পানি লিমিটেড (NKFTCL)। ভাসানচর দ্বীপে বৃহৎ পরিসরে বনায়ন ও ভুমি পুনরুদ্ধার কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে উভয় সংস্থা।
ইবিএলের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি উদ্যোগের অংশ হিসেবে ব্যাংকটি দুইটি সমন্বিত প্রকল্পে মোট ৭৪ লক্ষ টাকা বিনিয়োগ করবে, যা দ্বীপের প্রায় ৩২ হাজার বাসিন্দার জীবনের মান উন্নয়ন ও পরিবেশগত ভারসাম্য জোরদারে ভূমিকা রাখবে।
এই উদ্যোগের আওতায় ভাসানচরের প্রায় ১৬,৫০০ একর এলাকাজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে আশ্রয়ন-৩ প্রকল্পের আওতায় নির্মিত বাঁধঘেরা ১,৭০২ একর জমিও রয়েছে। দীর্ঘমেয়াদে রোপণকৃত বৃক্ষের টিকে থাকা নিশ্চিত করতে NKFTCL বাঁধসংলগ্ন এলাকায় মাটি ভরাট ও ঘাস রোপণ করবে।
ঢাকায় ইবিএলের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন প্রকল্পের জন্য NKFTCL ব্যবস্থাপনা পরিচালক কমোডর মোহাম্মদ হাবিব উল আলম (এইচ১), এনইউপি, পিসিজিএম, পিএসসি, বিএন (অব.)- কে দুটি চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আহমেদ শাহীন বলেন, “ এই প্রকল্পে অংশগ্রহনের মাধ্যেম পরিবেশ সংরক্ষণ ও কমিউনিটির সহনশীলতা জোরদারে ইবিএলের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলিত হয়েছে । ভাসানচরে টেকসই বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করে আমরা শুধু উপকূল সবুজায়ন করছি না, বরং দ্বীপের মানুষের দীর্ঘমেয়াদি ভবিষ্যতে বিনিয়োগ করছি।”
কমোডর মোহাম্মদ হাবিব উল আলম (অব.) বলেন, “ভাসানচরে উপকূলীয় সুরক্ষা ও টেকসই পরিবেশ নিশ্চিতকরণে ইস্টার্ন ব্যাংকের সিএসআর সহায়তা উল্লেখযোগ্য ভুমিকা রাখবে। উদ্যোগের অধীনে NKFTCL নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা, যার একটি বৃহৎ অংশ ভাসানচড়ের অন্তর্ভুক্ত, ব্যপক নারিকেল গাছ রোপণ কার্যক্রম পরিচালনা করবে।”
অনুষ্ঠানে NKFTCL ফাইন্যান্স ও মার্কেটিং পরিচালক কমান্ডার মঞ্জুর আহমেদ (এস), বিএন; প্রকল্প কর্মকর্তা অনারারি লেফটেনেন্ট. এস. এম. নুরুল আলম (এক্স), বিএন (অব.) এবং ইবিএলের পক্ষ থেকে প্রশাসন প্রধান মেজর মো. আব্দুস সালাম (অব.), কোম্পানি সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুন এফসিএস এবং হেড অব বিজনেস ইনফরমেশন সিস্টেমস মো. মাসকুর রেজা এফসিএ উপস্থিত ছিলেন।