জাতীয় বায়োহ্যাজার্ড বর্জ্য ব্যবস্থাপনায় অংশীদারিত্ব নবায়ন করল ইবিএল ও আইসিডিডিআর, বি

জাতীয় পর্যায়ে বায়োহ্যাজার্ড বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ও জনস্বাস্থ্য সুরক্ষায় যৌথ উদ্যোগ আরও জোরদার করতে ইস্টার্ন ব্যাংক এবং আইসিডিডিআর, বি টানা তৃতীয় বছরের মতো পারস্পারিক সহযোগিতা চুক্তি নবায়ন করেছে। এর  মাধ্যমে বাংলাদেশের পরিবেশগত স্থায়িত্ব ও জনস্বাস্থ্য উন্নয়নে উভয় প্রতিষ্ঠাণের  অঙ্গীকার পুনর্ব্যক্ত হলো।

সম্প্রতি ঢাকাস্থ ইবিএল প্রধান কার্যালয়ে  বিদ্যমান সমঝোতা স্মারক --এর আওতায় একটি চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ  শাহীন বায়োহ্যাজার্ড বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচির তৃতীয় ধাপ বাস্তবায়নের জন্য আইসিডিডিআর, বি  -এর বায়োসেফটি ইউনিটের প্রধান ড. আসাদুলগনিকে একটি চেক হস্তান্তর করেন, এ ছাড়াও  আইসিডিডিআর, বি- এর মতলব স্বাস্থ্য গবেষণা কেন্দ্রের প্রধান ড. মো. আল ফজল  খানের হাতে প্রকল্প সহায়তা হিসেবে আরো একটি তুলে দেন।

‘সাসটেইনেবল সলিড বায়োহ্যাজার্ডাস ওয়েস্ট ম্যানেজমেন্ট’-এর সেরা অনুশীলন বিষয়ক উদ্যোগের তৃতীয় ধাপে ২০২৬ সালে কর্মসূচির অর্থায়ন অব্যাহত রাখবে ইবিএল। নতুন ধাপে প্রতিষ্ঠানগত সক্ষমতা বৃদ্ধি, কার্যকর অপারেশনাল ব্যবস্থা এবং জাতীয় পর্যায়ে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে, যাতে দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপদ ও টেকসইভাবে বায়োহ্যাজার্ড বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়। পাশাপাশি জ্ঞান ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে হালনাগাদ জাতীয় নির্দেশিকা বাস্তবায়নে সহায়তা করা হবে।

একই সঙ্গে ইবিএলের করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় আইসিডিডিআর, বি -এর মতলব হাসপাতালেও সহায়তা দেওয়া হচ্ছে। জনস্বাস্থ্য গবেষণা ও চিকিৎসাসেবায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই হাসপাতাল প্রতিবছর হাজারো রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে এবং মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য ও ডায়রিয়া চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে আইসিডিডিআর, বি - এর পক্ষে উপস্থিত ছিলেন ফান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আরমানা আহমেদ, ডোনার রিলেশনস বিভাগের ব্যবস্থাপক নাসের আজাদ এবং ডেভেলপমেন্ট বিভাগের সমন্বয়কারী লায়লা ফারজানা। ইবিএলের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানি সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুন, বিজনেস ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রধান মো. মাশকুর রেজা এফসিএ-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 

পাঠকের মন্তব্য