যমুনা ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচীর অংশ হিসেবে কোমলমতি ছাত্র ছাত্রীদের আর্থিক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৯ নভেম্বর, ২০২৫
সাম্প্রতিক যমুনা ব্যাংক পিএলসি এর উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচীর অংশ হিসাবে রাজশাহী জেলার পবা উপজেলাধীন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে অত্র বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে আর্থিক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকিং অপারেশন ডিভিশনের প্রধান জনাব মোঃ আব্দুস সোবহান।
তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তরুণ প্রজন্মের মাঝে আর্থিক শৃঙ্খলা ও সঞ্চয়ের ধারণা ছড়িয়ে দেওয়া আমাদের সকলের দায়িত্ব”। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন যমুনা ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান ও রাজশাহী শাখার ব্যবস্থাপক জনাব মোঃ হাসানুর রহমান। প্রোগ্রামটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এতে অত্র স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।