ভিসা ক্যাশব্যাক ক্রেডিট কার্ড চালু করল ব্র্যাক ব্যাংক
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
গ্রাহকদের জন্য আকর্ষণীয় সব সুযোগ-সুবিধা নিয়ে ভিসা ক্যাশব্যাক ক্রেডিট কার্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক। এই কার্ডে কেনাকাটায় গ্রাহকরা সাশ্রয়-সুবিধা উপভোগ করার পাশাপাশি লাইফস্টাইল ও ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটিও উপভোগ করবেন।
দৈনন্দিন লেনদেনকে আরও আনন্দময় করতে বিশেষভাবে ডিজাইনকৃত এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা রিটেইল, গ্রোসারি, হেলথকেয়ার এবং ওয়ালেট-সংক্রান্ত ট্রানজ্যাকশনে বছরে সর্বোচ্চ ৮,৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
নতুন ইস্যুকৃত প্রাইমারি কার্ডহোল্ডাররা দেশের শীর্ষস্থানীয় মার্চেন্ট, যেমন: পিকাবু, আর্টিসান, গ্যাজেট অ্যান্ড গিয়ার এবং চালডাল থেকে ওয়েলকাম ভাউচার পাবেন। কার্ড ইস্যুর প্রথম তিন মাসে গ্রাহকরা পিওএস, কিউআর এবং ই-কমার্স লেনদেনে মাসিক সর্বোচ্চ ৩০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
এছাড়াও এই কার্ডের মাধ্যমে বিকাশ ওয়ালেট ট্রান্সফার প্রসেসিং ফিতে ১% ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে। গ্রাহকরা স্বপ্ন, মীনা বাজার, আগোরা এবং ইউনিমার্টে কেনাকাটায় মাসিক ১০% ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন। পাশাপাশি লাজ ফার্মা, তামান্না ফার্মেসি এবং আরোগ্য-তে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত খরচেও মাসিক ১০% পর্যন্ত ক্যাশব্যাক সুবিধ পাবেন।
দেশ-বিদেশে বড় অঙ্কের কেনাকাটায় গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ আস্থা-এর মাধ্যমে ৬ থেকে ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা নিতে পারবেন। এছাড়াও এই কার্ডের মাধ্যমে দেশজুড়ে ১,৭০০-এরও বেশি পার্টনার মার্চেন্টে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা উপভোগ করা যাবে।
এই কার্ডে গ্রাহকরা লেনদেনের বিপরীতে রিওয়ার্ড পয়েন্ট অর্জন করবেন, যা দিয়ে নির্দিষ্ট রিটেইল ট্রানজ্যাকশন বা কার্ডের অ্যানুয়াল ফি ওয়েভ করা যাবে। কার্ডটিতে ঐচ্ছিক ফিচার হিসেবে ক্রেডিট শিল্ড ইনস্যুরেন্স সুবিধাও রয়েছে। এই সুবিধার মাধ্যমে গ্রাহকরা হাসপাতালে ভর্তি ব্যয়ের কাভারেজসহ মৃত্যু, স্থায়ী অক্ষমতা এবং জটিল রোগের ক্ষেত্রে সুরক্ষা পাবেন।
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এই কার্ডটির উদ্বোধন করেন। এ সময় ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মাহীয়ুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।