শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ২২ ফেব্রুয়ারী, ২০২৬
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এ এস এম সিরাজূল হক মহদয়ের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এস এম জি ফারুক । তিনি প্রথম আলোর জরিপের উপর ভিত্তি করে উল্লেখ করেন যে প্রথমিক শিক্ষায় ৭০% শিক্ষার্থী সঠিকভাবে বাংলা শিক্ষন এবং ৮০% শিক্ষার্থীদের ইংরেজী শিক্ষনের ঘাটতি রয়েছে। ‘আগে চাই বাংলা ভাষার গাথুনী তারপরে ইংরেজী শিক্ষার পত্তন’ কবিগুরু রবীন্দ্রনাথের এ উক্তি উল্লেখ করে শিক্ষার্থীদের বাংলা শিক্ষনের প্রতি গভীর আহবান জানান।
পরবর্তীতে মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের বিভাগীয় প্রধান ড. সাইফুল হক ভাষা আন্দোলনের ইতিহাস, গণমাধ্যমে মাতৃভাষার গুরুত্ব এবং সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণে ভাষার ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এবং বৈশ্বিক প্রেক্ষাপটে মাতৃভাষার মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরেন। এবং কর্মক্ষেত্রে সাফল্য লাভ করতে হলে তৃতীয় ভাষা শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন।
স্কুল অব বিজনেস-এর ডিন প্রফেসর ড. জহুরুল আলম তার বক্তব্যে ভাষা আন্দোলনের চেতনা, জাতীয় পরিচয় গঠনে বাংলা ভাষার অবদান সম্পের্কে বলেন, ভাষা আন্দোলোনের ধারাবাহিকতায় ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্বের উথান এবং এবং স্বাধীনতা অর্জন। ।তিনি ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর এ এস এম সিরাজুল হক মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি। তিনি শিক্ষার্থীদের ভাষা নিয়ে প্রতিটি স্তরে সঠিকভাবে চর্চা করার আহবান জানান। তিনি মহান ভাষা আন্দোলনের আত্মত্যাগের স্মরণ এবং বাংলা ভাষার মর্যাদা অটুট রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে অনুশঠানের সমপনী বক্তব্য প্রদান করেন।
ইংরেজী বিভাগের প্রধান জনাব রেজিনা সুলতানার উস্থাপনার মধ্য দিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুসঠানের সার্বিক দায়িত্ব পালন করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর জনাব হাসানুজ্জামান।