সুন্দরবন ম্যানগ্রোভ পুনরুদ্ধারে ইবিএল, প্রকৃতি ও জীবন যৌথ উদ্যোগ

সুন্দরবন উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ পুনরুদ্ধার উদ্যোগ বাস্তবায়নে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে ইস্টার্ন ব্যাংক। ‘ম্যানগ্রোভ রিস্টোরেশন ফর ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্ট (গজঈচ)’ শীর্ষক এ কর্মসূচিটি সাতক্ষীরা ও পার্শ্ববর্তী এলাকায় বাস্তবায়িত হবে।

এ কর্মসূচীর আওতায় বৃহৎ পরিসরে ম্যানগ্রোভ বনায়ন, স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা নিশ্চিত করা হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগোষ্ঠীর জন্য বিকল্প জীবিকা ব্যবস্থার মাধ্যমে তাদের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি করা হবে। প্রকল্পটি জীববৈচিত্র্য হ্রাস, লবণাক্ততা বৃদ্ধি, বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের মতো বিরূপ প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখবে।

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে আজ (২৪ ফেব্রুয়ারি) ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকীদ মজুমদার বাবুর কাছে একটি চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আলী রেজা ইফতেখার বলেন, “পরিবেশ, সামাজিক ও সুশাসন (ঊঝএ) নীতিমালা আমাদের কার্যক্রমের মূলভিত্তি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ঝুঁকি হ্রাসে অর্থবহ অবদান রাখছি। পাশাপাশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি সহনশীলতা গড়ে তুলতে সহায়তা করছি।”

মুকীদ মজুমদার বাবু বলেন, “বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন কেবল একটি বন নয়; এটি জলবায়ু দুর্যোগের বিরুদ্ধে বাংলাদেশের প্রাকৃতিক ঢাল। এই অংশীদারিত্বের মাধ্যমে আরা  ক্ষতিগ্রস্থ  ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টা চালাবো এছাড়াও উপকূলীয় জনগোষ্ঠীর জন্য  আরও সহনশীল ভবিষ্যৎ গড়তে তাদের ক্ষমতায়নে সহায়তা অব্যাহত রাখবো।  ”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের  প্রোগ্রাম ম্যানেজার শামীম আহমেদ; 
অ্যাডমিনিস্ট্রেটর ও সিএফও মোঃ আহমাদুল হক; সিনিয়র এক্সিকিউটিভ মাহফুজ-উল-হক বান্না; ডিরেক্টর অব ফটোগ্রাফি আমিনুল ইসলাম স্বপন; ইস্টার্ন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আহমেদ শাহীন; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব কর্পোরেট ব্যাংকিং রিয়াদ মাহমুদ চৌধুরী; কোম্পানি সেক্রেটারি মোঃ আবদুল্লাহ আল মামুন এফসিএস; হেড অব অ্যাডমিনিস্ট্রেশন মেজর মোঃ আব্দুস সালাম, পিএসসি (অবঃ); হেড অব কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স জিয়াউল করিম; হেড অব বিজনেস ইনফরমেশন সিস্টেমস মোঃ মাসকুর রেজা, এফসিএ; এবং হেড অব সিআরএম মোস্তফা সারওয়ার।
 

পাঠকের মন্তব্য