স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক এবং বেস্ট ওয়েস্টার্ণ হেরিটেজ্ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১ মার্চ, ২০২৬
স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংকের গ্রাহকবৃন্দের অবকাশ যাপনকে আরো সুলভ ও স্বাচ্ছন্দময় করতে সম্প্রতি বেস্ট ওয়েস্টার্ণ হেরিটেজ ্ এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক পিএলসি.।
ঢাকায় স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান এবং বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ-এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান শামীম হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় স্ট্যান্ডাড ইসলামি ব্যাংকের কার্ডধারীরা বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে অবস্থানের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০% পর্যন্ত আকর্ষণীয় ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।