স্বল্প পরিসরে ফ্লাইট চালানোর ঘোষণা এমিরেটসের

আঞ্চলিক আকাশসীমা আংশিক উন্মোক্ত হওয়ার পর, এমিরেটস সীমিত ফ্লাইট শিডিউল অনুযায়ী নিজস্ব কার্যক্রম পরিচালনা করছে এবং সম্পূর্ণ নেটওয়ার্ক পুনরায় চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

এমিরেটস আশা করছে যে, আগামী কয়েক দিনের মধ্যে তাদের নেটওয়ার্ক ১০০% সক্রিয় হবে, তবে এটি এয়ারস্পেসের প্রাপ্যতা এবং সকল অপারেশনাল শর্ত পূরণের উপর নির্ভর করবে। দায়িত্বশীলতার মতোই নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকে এয়ারলাইনটি।
অপারেশন আপডেট:

ক্স ৫ মার্চ, এমিরেটস প্রায় ৩০,০০০ যাত্রীকে দুবাই থেকে বিভিন্ন গন্তব্যে পরিবহণ করেছে।

ক্স ৭ মার্চের মধ্যে, এমিরেটস ৮৩টি গন্তব্যে দৈনিক ১০৬টি রিটার্ন ফ্লাইট পরিচালনা করবে, যা তাদের রুট নেটওয়ার্কের প্রায় ৬০% ।

ক্স কিছু উচ্চ-চাহিদাসম্পন্ন বাজারে, এমিরেটস উল্লেখযোগ্যভাবে তার অপারেশন বৃদ্ধি করেছে। শুধুমাত্র যুক্তরাজ্যে, ৭ মার্চ নাগাদ পাঁচটি বিমানবন্দরে দৈনিক ১১টি ফ্লাইট পরিচালনা করা হবে।

ক্স ভারত জুড়ে সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে, এমিরেটস ৭ মার্চ নাগাদ ভারতের নয়টি গন্তব্যে দৈনিক ২২টি ফ্লাইট পরিচালনা করবে ।

ক্স যুক্তরাষ্ট্রে, এমিরেটস বর্তমানে তার সাতটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে, এই সময়ে যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সংযোগ বজায় রাখছে।

বর্তমানে যেসকল গন্তব্যে ফ্লাইটগুলো চলছে।

গ্রাহকরা এখানে বর্তমানে সক্রিয় নেটওয়ার্ক এবং ফ্লাইট শিডিউল দেখতে এবং বুকিং করতে পারেন। আমরা আগে বুকিং করা গ্রাহকদের অগ্রাধিকার দিচ্ছি। আপাতত, শুধুমাত্র নিশ্চিত বুকিং থাকলেই যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

আমরা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং তদনুযায়ী আমাদের অপারেশন সমন্বয় করছি।

আমরা সকল গ্রাহককে অনুরোধ করছি যে, সর্বশেষ আপডেট পেতে emirates.com এবং আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো নিয়মিত ভিজিট করুন।

পাঠকের মন্তব্য