২০২৬ বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে ট্রাম্পের নতুন সতর্কবার্তা
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৩ মার্চ, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার সতর্ক করে দিয়েছেন যে আসন্ন বিশ্বকাপে অংশ নিলে ইরানের ফুটবল দলের ‘জীবন ও নিরাপত্তা’ ঝুঁকিতে পড়তে পারে। অথচ মাত্র দুদিন আগেই ট্রাম্প ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোকে বলেছিলেন ইরানি দলকে বিশ্বকাপে স্বাগত জানানো হবে।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘ইরানের জাতীয় ফুটবল দল বিশ্বকাপে স্বাগত, কিন্তু আমি সত্যিই মনে করি না যে তাদের সেখানে থাকাটা উপযুক্ত, তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার জন্যই।’
২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলার পর শুরু হওয়া এই যুদ্ধ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত এই গ্রীষ্মের পুরুষ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি করেছে।
ইনফান্তিনো মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর লিখেছিলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় জানিয়েছেন যে ইরানি দলকে অবশ্যই যুক্তরাষ্ট্রে এই টুর্নামেন্টে অংশ নিতে স্বাগত জানানো হবে।’
ইনফান্তিনো গত ডিসেম্বরে একটি ফিফা শান্তি পুরস্কার তৈরি করেছিলেন এবং সেটি ট্রাম্পকে দিয়েছিলেন। এই সপ্তাহে ট্রাম্প অস্ট্রেলিয়ায় ইরানি নারী ফুটবলারদের বিষয়েও মত দিয়েছিলেন। তিনি তাদের আশ্রয় দেওয়ার পক্ষে কথা বলেছিলেন। জাতীয় সংগীত না গাওয়ায় দেশে ফিরলে বিপদে পড়তে পারেন এই ভয়ে পাঁচ খেলোয়াড় অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে অস্ট্রেলিয়া তাদের আশ্রয় দিয়েছে।