ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হলো এনুয়াল স্পোর্টস ২০২৬

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, ইংলিশ মিডিয়াম, ধানমন্ডি ব্রাঞ্চে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এনুয়াল স্পোর্টস ২০২৬। শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য, শৃঙ্খলা ও খেলাধুলার উদ্দীপনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, ইংলিশ মিডিয়াম-এর প্রিন্সিপাল নাজাহ্ সালাওয়াত আনুষ্ঠানিকভাবে এনুয়াল স্পোর্টস ২০২৬-এর উদ্বোধন  করেন।

এরপর শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধ ও সুসমন্বিত র‍্যাম্প প্রদর্শনের মাধ্যমে তাদের ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের অনন্য দৃষ্টান্ত তুলে ধরে।দিনব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলা ও ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা, যা তাদের মনে সৃষ্টি করে অন্যরকম আনন্দ ও উদ্দীপনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় শেখ মুরছালিন।
তার উপস্থিতি শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও ক্রীড়াচেতনায় নতুন মাত্রা যোগ করে।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মি. শাহীন রেজা, কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশ ও নেপাল, OxfordAQA, এবং সাঈদ ফাহিম ফয়সাল, অ্যাকাউন্ট ম্যানেজার, English and Examinations, British Council।

এছাড়াও  শিক্ষার্থীরা তাদের দক্ষতা প্রদর্শন করে সেলফ ডিফেন্স ও কুংফু পারফর্মেন্সের মাধ্যমে, যা দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়। শিক্ষার্থীরা নৃত্য পরিবেশনের মাধ্যমে তাদের প্রতিভা তুলে ধরে, যা আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত।

অভিভাবক, সম্মানিত অতিথি ও শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে এনুয়াল স্পোর্টস ২০২৬ পরিণত হয় এক আনন্দঘন, প্রাণবন্ত ও স্মরণীয় আয়োজনে।

পাঠকের মন্তব্য