বিএনপির নির্বাচনী ইশতেহার: করমুক্ত হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বেসরকারি বিশ্ববিদ্যায়কে কর মুক্ত করতে প্রতিশ্রুতি দিয়েছে দলটি। জানিয়েছে বেগম খালেদা জিয়ারপৃষ্ঠপোষকতায় ১৯৯১ খ্রিষ্টাব্দে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শুরু হওয়ার পর দেশের উচ্চশিক্ষার সম্প্রসারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অসামান্য অবদান রেখে আসছে।

বিদেশে ব্রেন ড্রেন রোধ করে একদিকে বিদেশি মুদ্রা সাশ্রয় হচ্ছে, অপরদিকে দেশি প্রতিভা দেশের উন্নয়নে কাজে লাগছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অধ্যয়জনক প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা সম্প্রসারণের স্বার্গে এ সব প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ ও শিক্ষা প্রদান কর মুক্ত করা হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে এই ইশতেহার ঘোষণা করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ইশতেহারে রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে সংস্কার ও উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। শিক্ষা খাতে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব।

পাঠকের মন্তব্য