বকেয়া বেতনের দাবিতে যশোর হাইটেক পার্ক-এ চালডালের অফিসে ভাঙচুর

বকেয়া বেতনের দাবিতে যশোর হাইটেক পার্কে অবস্থিত ই-কমার্স প্রতিষ্ঠান চালডাল-এর কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। যশোর আইটি পার্কের ১২ ও ১৪ তলায় চালডালের বিশাল কল সেন্টারটি পরিচালিত হয়।

সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে একদল ক্ষুব্ধ কর্মী অফিসে ঢুকে আসবাবপত্র ও কাচের পার্টিশন ভাঙচুর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

কর্মীদের অভিযোগ, গত চার মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছেন না। কেউ কেউ দু-এক মাসের আংশিক বেতন পেলেও সিংহভাগ কর্মীর পকেট শূন্য। একাধিকবার কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 

এ বিষয়ে চালডালের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানের একটি সূত্র জানায়, বকেয়া পরিশোধের বিষয়ে কর্মীদের সঙ্গে আলোচনা চলছে।

পাঠকের মন্তব্য