ইউনাইটেড হাসপাতাল এখন ‘কন্টিনেন্টাল হসপিটাল’

নাম পরিবর্তন করেছে ‘ইউনাইটেড হাসপাতাল লিমিটেড’। বেসরকারি এই হাসপাতালটি এখন থেকে ‘কন্টিনেন্টাল হসপিটাল পিএলসি’ নামে পরিচালিত হবে। চার দশক আগে যে নামে হাসপাতালটির যাত্রা শুরু হয়েছিল, সেই পুরোনো নামেই আবার ফিরে গেল প্রতিষ্ঠানটি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে ‘কন্টিনেন্টাল হাসপাতাল’ নামে প্রতিষ্ঠানটি প্রথম নিবন্ধিত হয়। পরে ২০০৪ সালে এটি একটি বেসরকারি লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয় এবং ২০০৬ সালে ‘ইউনাইটেড হাসপাতাল লিমিটেড’ নামে কার্যক্রম শুরু করে। 

প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বলছে, দেশেই বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং চিকিৎসার জন্য বিদেশমুখী রোগীর সংখ্যা কমানোর লক্ষ্যকে সামনে রেখেই এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পরিচয়ে কন্টিনেন্টাল হাসপাতাল পিএলসি আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা প্রদানে আরও জোর দেবে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক তালহা ইসমাইল বলেন, নাম পরিবর্তন কেবল একটি নতুন পরিচয় নয়; এটি স্বাস্থ্যসেবায় উৎকর্ষতা, উদ্ভাবন ও আস্থার মাধ্যমে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার অঙ্গীকারের প্রতিফলন।

পাঠকের মন্তব্য