অর্থনীতি সংবাদ

লোটো বাংলাদেশের নতুন যাত্রা: অত্যাধুনিক কারখানার উদ্বোধন

এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড যাত্রা শুরু করে ২০০৭ সালে এবং শুরু থেকেই প্রিমিয়াম মানের পাদুকা পণ্য উৎপাদনে মনোনিবেশ করে। ৩৫ জন কর্মচারী নিয়ে শুরু করলেও, ক্রমবর্ধমান মান নিয়ন্ত্রণ ও গ্রাহকসেবা নীতির কারণে দ্রুতই বাংলাদেশ মার্কেটে বিশেষ গ্রহণযোগ্যতা ও বিশ্বাস অর্জন করতে থাকে। ২০১০ সালের দিকে আন্তর্জাতিক মান অনুসারে উৎপাদন সম্প্রসারণের Read more...

ব্র্যাক ব্যাংকের এক্সক্লুসিভ এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তারা

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পৌরসংস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের এক্সক্লুসিভ এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই এমপ্লয়ি ব্যাংকিং চুক্তির ফলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের সাথে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট ও ক্রেডিট কার্ড, পার্সোনাল Read more...

 এনআরবিসি ব্যাংকে ঋণ ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা ও উপশাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী ঋণ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয়েছে। গত ৮মে বৃহস্পতিবার ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা Read more...

মূল্যস্ফীতি ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব :  আহসান এইচ মনসুর

‘দেশের মূল্যস্ফীতি কমছে, সরকারের চেষ্টা ও নীতির ধারাবাহিকতা থাকলে মূল্যস্ফীতি ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘দেশে খাদ্য মূল্যস্ফীতি ছিল সাড়ে ১৪ শতাংশ। এখন তা সাড়ে ৮ শতাংশে নেমে এসেছে। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল সাড়ে ১২ শতাংশের বেশি, সেটি এখন ৯ শতাংশের একটু Read more...

আমাদের মূল লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি : বিডা চেয়ারম্যান

ডেনমার্কভিত্তিক শিপিং ও লজিস্টিকস প্রতিষ্ঠান এপি মোলার মায়ের্স্ক (এপিএম) চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের লালদিয়া চর পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য Read more...

 সঞ্চয়পত্র কিনতে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকছে না

সঞ্চয়পত্রসহ অন্তত ১০ সেবায় কর বিভাগের নজরদারি কমছে। সহজ হচ্ছে সঞ্চয়পত্রে বিনিয়োগ। পাঁচ লাখ টাকা বা তার বেশি টাকার সঞ্চয়পত্র কিনতে গেলেই আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা আর থাকছে না। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ সুযোগ রাখা হতে পারে। পাশাপাশি ব্যাংকে ১০ লাখ টাকা বা তার বেশি মেয়াদি আমানত খুলতেও রিটার্ন জমার প্রমাণপত্র দেওয়ার বাধ্যবাধকতাও Read more...

নতুন মডেলের স্মার্ট ফ্রিজ উন্মোচন করল ওয়ালটন

ঈদ উপলক্ষে আইওটি, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিশ্বের সর্বাধুনিক স্মার্ট প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ ৭টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করল বাংলাদেশের নম্বর ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আজ বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘মেগা লঞ্চ ২০২৫’ শীর্ষক এক জমকালো অনুষ্ঠানে ওই সব নতুন মডেলের ফ্রিজ উন্মোচন Read more...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমটিও ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্ধোধন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ সদ্য যোগদানকৃত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) এক বছর মেয়াদী ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসাবে মাসব্যাপী ‘ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট’ শীর্ষক ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের মধ্য দিয়ে উদ্ধোধন হয়েছে। ৫ মে, সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে ট্রেনিং Read more...

প্রিমিয়ার ব্যাংক কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত

প্রিমিয়ার ব্যাংক কুমিল্লা  ক্যান্টনমেন্ট শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিতবৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানে সম্প্রতি "দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি"র স্থানান্তরিত কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার কুমিল্লা সেনানিবাস এলাকার গোমতী টাওয়ার এর দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি শাখায় এ Read more...

এনআরবিসি ব্যাংকের নতুন এমডি তৌহিদুল আলম খান

এনআরবিসি ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ড. মো. তৌহিদুল আলম খান  সোমবার (৫ মে) তিনি স্বনামধন্য ব্যাংকটির শীর্ষ পদে যোগদান করেন। মঙ্গলবার প্রতিষ্ঠানটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের ব্যাংকিং খাতে ৩২ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন ও পেশাদার ব্যাংকার Read more...

ইন্টেরিয়র সেবায় বিশেষ সুবিধা দিতে একসঙ্গে কাজ করবে বার্জার পেইন্টস এবং ইবিএল

ইন্টেরিয়র সেবায় বিশেষ সুবিধা দিতে চুক্তিবদ্ধ হলো বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। এর মাধ্যমে ইবিএল কার্ডধারীরা বার্জারের পেইন্টিং ও ইন্টেরিয়র ডিজাইন সেবার ওপর বিশেষ ছাড়-সহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। ইবিএল-এর কাস্টমারেরা যাতে সহজে ও কম খরচে তাদের ঘর সুন্দর করে সাজাতে পারে, তা নিশ্চিত করতেই এধরণের উদ্যোগ Read more...

সাউথইস্ট ব্যাংক কর্মকর্তার জালিয়াতি, গ্রাহকের সঞ্চিত অর্থ আত্মসাত

ফেনীর দাগনভূঞা উপজেলার সাউথইস্ট ব্যাংক সিলোনিয়া বাজার শাখার এক কর্মকর্তার বিরুদ্ধে ব্যাংকের এফডিআর ও বিভিন্ন হিসাবে সঞ্চিত অর্থসহ গ্রাহকদের অন্তত ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। একাধিক সূত্রে জানা গেছে, সিলোনিয়া বাজার শাখায় ৮ বছর ধরে কর্মরত মোহাম্মদ জিয়াউল হক কিছুদিন ধরে বিভিন্ন উপায়ে এ টাকা হাতিয়ে নিয়েছেন। অভিযুক্ত মোহাম্মদ জিয়াউল Read more...